লোড হচ্ছে...
পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক সম্মতি দেয়ায় আনন্দ মিছিল করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
৩ ঘণ্টা ২৫ মিনিট আগে

‘রাসিক প্রশাসক আমাকে হাসপাতালটি পরিদর্শনে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও ভবন অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হয়নি।’
৩ ঘণ্টা ৫৮ মিনিট আগে

২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১ দিন আগে

অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কোনো শিক্ষার্থী একক প্রচেষ্টায় সব অর্জন করতে পারে না; এজন্য পরিবারের সহযোগিতা প্রয়োজন। যে পরিবারে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই, সেখানে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা কঠিন। যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরো ভালো করতে পারে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ দিন আগে

‘মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনের ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন। সিসিকের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। বাসাবাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।’
২ দিন আগে

স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৪ দিন আগে

মিরপুর-১০ এলাকায় হকার উচ্ছেদ-পরবর্তী পরিবেশ, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সরেজমিনে দেখতে এই পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক।
৪ দিন আগে

‘জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।’
৫ দিন আগে

সভায় রাজশাহী মহানগরীর টেকসই ও বাসযোগ্য নগর উন্নয়নে সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশনব্যবস্থা, পর্যটন, আবাসন ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
৬ দিন আগে

বরিশাল শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ দিন আগে

অভিযানকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেয়া হয়। একই সাথে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র।
৮ দিন আগে

পরিদর্শনের শুরুতে তিনি নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শন করেন। সেখানে নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
৯ দিন আগে

কেসিসি সূত্র জানায়, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি-২)-এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্ল্যান্টটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে প্রকৌশলীরা আশা করছেন।
৯ দিন আগে

সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও সড়কের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
৯ দিন আগে

‘গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলার যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এ টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে।’
১০ দিন আগে

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, সকালে হকার উচ্ছেদের সময় একটি ভবনে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
১০ দিন আগে

‘হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে। তবে হৃদরোগীদের জন্য চিকিৎসাসেবা আরো সহজলভ্য করা প্রয়োজন।
১১ দিন আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
১১ দিন আগে

‘কোনো সমস্যা বা অভিযোগ পাওয়ার পর তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
১২ দিন আগে

চলমান এ জরিপ গতকাল শুরু হয়েছে এবং আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়ন ভিত্তিতে ৩০টি করে মোট দুই হাজার ২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জরিপের মাধ্যমে ডিএসসিসির ১০টি অঞ্চলের মশার প্রাদুর্ভাব ও এডিস মশার লার্ভার প্রধান উৎসগুলো চিহ্নিত করা হবে।
১২ দিন আগে


